ফিনল্যান্ডে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মীসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত

জামান সরকার, হেলসিঙ্কি, ফিনল্যান্ড,৩০ অক্টোবর ২০২৬||

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে এক কর্মীসভা ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ফিনল্যান্ড শাখা।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় হেলসিঙ্কির Huovitie 8-এ আয়োজিত এ অনুষ্ঠানে ফিনল্যান্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস, রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক কার্যক্রম এবং প্রবাসে জাতীয়তাবাদী রাজনীতিকে আরও সুসংগঠিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিনল্যান্ড জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এনাজুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ফিনল্যান্ড শাখার সভাপতি কামরুল হাসান জনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিনল্যান্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মবিন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরিফ আবদুল্লাহ এবং সার্বিক 

Finland JD 4.jpeg

Finland JD 2.jpeg
Finland JD 3.jpeg

ব্যবস্থাপনায় ছিলেন সাজ্জাদ মুন্না।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন আবু নোমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবনেতা আল আল জাইদ, ফিনল্যান্ড বিএনপির সহসভাপতি রুবেল ভুঁইয়া, বদরুম মনির ফেরদৌস, সাধারণ সম্পাদক জামান সরকার সাংগঠনিক সম্পাদক সামসুল গাজী সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনায় ফিনল্যান্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মবিন মোহাম্মদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠার তাৎপর্য, দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ বলেন, যুবদল শুধু একটি রাজনৈতিক যুবসংগঠন নয়, বরং দেশের গণতান্ত্রিক অধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে তরুণদের সংগঠিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

 

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও জাতীয়তাবাদী দর্শনের কথা স্মরণ করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দলীয় ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা ও রাজনৈতিক দায়িত্বশীলতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথি কামরুল হাসান জনির উপস্থিতিতে আয়োজিত আলোচনা সভায় প্রবাসে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সাংগঠনিক ঐক্য আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে সচেতন, আদর্শবান ও দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা মত প্রকাশ করেন যে, প্রবাসে অবস্থান করলেও বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম বিশেষ ফিনল্যান্ডে বসবাসরত নতুন প্রজন্মের বাংলাদেশি তরুণদের জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাস ও আদর্শ সম্পর্কে সচেতন করে তোলা এবং তাদের সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মনোভাব বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ফিনল্যান্ড জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত নেতাকর্মীরা জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একে অপরকে শুভেচ্ছা জানান। কেক কাটা, নৈশ ভোজ, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের মধ্য দিয়ে কর্মীসভা ও আলোচনা সভার সমাপ্তি ঘটে।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন