হাকিকুল ইসলাম খোকন//
বীর মুক্তিযোদ্ধা ডক্টর মহসিন আলী হলিউড থেকে অথর (লেখক) অফ দ্য ইয়ার ২০২৬ ইন্টারন্যাশনাল ইমপ্যাক্ট বুক অ্যাওয়ার্ড এর জন্য নির্বাচিত হয়েছেন এবং আগামী ১০ ই অক্টোবর ২০২৬ শনিবারে লুজ হলিউড হোটেলের বলরুমে এই অতীব সম্মানীয় পুরস্কার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রদান করা হবে । দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর লেখা এই BERLIN EXPRESS বই টির জন্য তিনি এই পুরুস্কার লাভ করেন।
ইংরেজী সাহিত্যের সারা বিশ্বের সেরা লেখকদের একজন নির্বাচিত হয়ে সম্মাননা ও পুরুস্কার গ্রহণের জন্য ডক্টর মহসিন আলী আগামী ৭ ই অক্টোবর বুধবার সস্ত্রীক হলিউড ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন ।
ইতিমধ্যেই কিছু পুরুস্কার ও ট্রফি ডাকযোগে তার বাসায় পৌঁছে গেছে যা নিচের ছবিতে দেখা যাচ্ছে । মূল পুরুস্কার আগামী ১০ ই অক্টোবর শনিবার লুজ হলিউড হোটেল বলরুমে রেড কার্পেট গালায় আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে । বাংলাদেশ ও ভারতের মধ্যে এই প্রথম একজন বাঙালী লেখক ইংরেজী সাহিত্যে হলিউডের আন্তর্জাতিক সেরা লেখকের স্বীকৃতি ও সম্মান অর্জন করলেন যা সকল বাঙালীদের জন্য পরম গর্বের বিষয় । ডক্টর মহসিন আলী সবার দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন