বিনামূল্যে সেল্ফ ডিফেন্স ক্লাশে অংশ নিন

শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং আত্মরক্ষার একটি অবলম্বন হিসেবে উইং চুন-সেলফ ডিফেন্স ক্লাসে অংশ নিন। ১৫ থেকে ১৯ বছর বয়সী তরুণ-তরুণীদের জন্যে ইয়াং ফিউচারস হাব-এর সহযোগিতায় এই সেলফ ডিফেন্স সেশনটি চালু করা হচ্ছে। সম্পূর্ণ ফ্রি আত্মরক্ষা প্রশিক্ষণের এই সেশনগুলো শারীরিক ও মানসিক সুস্থতাকে চাঙ্গা রাখবে এবং একই সঙ্গে আত্মবিশ্বাস, শৃঙ্খলা, শারীরিক নমনীয়তা ও অঙ্গ-প্রত্যঙ্গের সমন্বয় বৃদ্ধিতে সহায়তা করবে।

আগামী ১১, ১৮ এবং ২৫ নভেম্বর এবং ২ ডিসেম্বর প্রতি বুধবার বিকাল ৫ টা থেকে ৬টা পর্যন্ত টাওয়ার হ্যামলেটস্ বরোর হেলিব্যারি ইয়ূথ সেন্টারে (বেন জনসন রোড ই-১ ৩এফকিউ) ক্লাস নেওয়া হবে। বিনামূল্যের এই সেল্ফ ডিফেন্স ক্লাশে অংশ নিতে আগ্রহীদের যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে। যোগাযোগের ইমেইল: youngfutureshub@towerhamlets.gov.uk

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন