ফলাফল বিপর্যয়ের মধ্যেও সাফল্য ধরে রেখেছে জহুর চান বিবি মহিলা কলেজ 

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ||

সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমে ২ দশমিক ১২ শতাংশে দাঁড়িয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের পাসের হার ৫১ দশমিক ৯০ শতাংশ। হবিগঞ্জ জেলার গড় ফলাফল ৪৭%। ফলাফল বিপর্যয়ের এমন পরিস্থিতিতেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজ। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটির গড় পাসের হার ৭৫ দশমিক ১৪ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮০ দশমিক ৫০ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৭ দশমিক ৫০ শতাংশ এবং মানবিক বিভাগে ৭১ দশমিক ৫৩ শতাংশ। হবিগঞ্জ জেলায় তৃতীয় স্থান অর্জনকারী এই কলেজের অবস্থান রয়েছে বৃন্দাবন সরকারি কলেজের পরেই। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, অন্যান্য বছরের মতো এবারও আমাদের শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, গাইড টিচারের নিবিড় তত্ত্বাবধান, কলেজের মাসিক সমন্বয় সভায় ফলাফল ও অগ্রগতি পর্যালোচনা এবং সর্বোপরি শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টাই এ সাফল্যের মূল কারণ। ফলাফল বিপর্যয়ের মধ্যেও শিক্ষার্থীদের এ অর্জনে আমরা আনন্দিত ও আশাবাদী।

উল্লেখ্য, ২০০৯ খ্রিষ্টাব্দে বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির জহুর চান বিবি মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই নারীশিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন