সিলেটে ৭ মাস পর যেভাবে জানতে পারল নিখোঁজ নিপা’র পরিবার

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেট বিভাগের মৌলভীবাজারের শমশেরনগরের ডবলছড়ায় এক কিশোরী নিখোঁজ হওয়ায় থানায় জিডি করেন তার পরিবার। ফেব্রুয়ারী মাসে জিডি করার ৭ মাস পর নিপার পরিবার জানতে পারে ইসলাম ধর্ম পরিবর্তন করে হিন্দু ছেলের সাথে হিন্দু রীতি অনুযায়ী বিয়ে করে অন্ত:সত্তা হয়েছে।
 

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে জিডি করার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনরা।
 

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ডবলছড়ার মাসুদ মিয়া মেয়ের নিপা আক্তার (১৭) নামের কিশোরী একই এলাকার বাসিন্দা রবি চন্দ্র বাউরীর পুত্র সূর্য বাউরী (২৩) এর সঙ্গে  প্রেমের সম্পর্ক গড়ে গোপনে বাড়ি থেকে চলে যায়। পরে কিশোরীর বাবা কোন সন্ধান না পেয়ে কমলগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত একটি জিডি করেন।

কিশোরীর মা জোবেদা আক্তার ও  চাচা কদ্দুস মিয়া বলেন, গত ফেব্রæয়ারী মাসে মেয়ে নিখোঁজ হয়। এরপর আমরা অনেক খোঁজা খুঁজি করে কোন সন্ধান না পেয়ে থানায় জিডি করি। এরপরও আমরা মেয়েকে খোঁজাখুঁজি অব্যাহত রাখি। দুর্গা পূজার আগের দিন বিষয়টি শমশেরনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য পারতালি কূর্মীকে অবগত করি।
 

এ সময় ইউপি সদস্য আমাদের জানান তাদের বিয়ে হয়ে গেছে। খোঁজাখুঁজি করে লাভ নেই। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে হয়েছে। বিষয়টি সমাধানের জন্য পুলিশ মেম্বারকে বলেছেন বলে জানান। এরপর ধীরে ধীরে বিষয়টি জানাজানি হয় এবং মেয়ে অন্ত:সত্তা বলে জানা যায়। এবিষয়ে পুরো এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

 

শমশেরনগর ইউপি সদস্য পারতালি কূর্মী জানান, পুলিশ আমাকে বলেছে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য। আগামী রবিবার দু’পক্ষকে নিয়ে সমাধানের জন্য বসা হবে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, সেখানে গিয়েছিলাম। ইউপি সদস্য বিষয়টি সমাধান করে দেবেন বলে তিন দিন সময় নিয়েছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন