মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কেজি স্কুলের সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আজ ৩১ অক্টোবর ২০২৬ ইং, আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কাজীরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী একতা মেধা অন্বেষণ পরীক্ষা।
মৌলভীবাজার সদর উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন একতা স্পোর্টিং ক্লাব ১৯৯৮ সাল থেকে ধারাবাহিকভাবে এ মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করে আসছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশে পুরস্কার ও বৃত্তি প্রদানের মাধ্যমে সংগঠনটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এবারের ২৭তম মেধা অন্বেষণ পরীক্ষা উৎসর্গ করা হয়েছে—
সৈয়দ তরশেদ হোসেন — ৫ম শ্রেণি
মরহুম গিয়াসউদ্দিন চৌধুরী — ৮ম শ্রেণি
পরীক্ষায় উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল আলম জগলু, সাধারণ সম্পাদক গাজী আবেদ আহমদ, সংগঠনের সকল সদস্য, বৃত্তিদাতা পরিবারের সদস্য সৈয়দ ইফতিয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. নিজাম আহমদ এবং প্রধান শিক্ষক জহুরুল ইসলাম।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন কায়সার আহমেদ, শফিকুর রহমান টিপু ও শিবলু।
আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্লাবের সিনিয়র সদস্য মুহিবুর রহমান, রাসেল তরফদার, সুমন আচার্য, মিজানুল হক পান্না, হাবিব রহমান, কামরুল হাসান, রুবেল মিয়া, ইলিয়াস কবির শাহিন সোহান,বেগ, জাকারিয়া, রাজা, ইমরান, সাব্বির খান, মাহিন, সিপন, সোহেলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এবারের পরীক্ষার পৃষ্ঠপোষকতায় রয়েছেন লন্ডন প্রবাসী শিক্ষানুরাগী, সামাজিক ও কমিউনিটি ব্যক্তিত্ব জনাব সৈয়দ আক্তার হোসেন বাবু এবং ফরহাদ চৌধুরী বিপ্লব।
একতা স্পোর্টিং ক্লাবের এই ধারাবাহিক উদ্যোগ আগামী প্রজন্মের মেধা বিকাশ, শিক্ষার প্রসার এবং আলোকিত সমাজ গঠনে আরও বেশি ভূমিকা রাখবেএটাই আমাদের প্রত্যাশা।
সকল পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, পৃষ্ঠপোষক ও আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
একতা স্পোর্টিং ক্লাব, কাজীরবাজার, মৌলভীবাজার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন