জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’ : বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক

gbn

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের ঘটনায়’ বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার (আইসিটি শাখা) মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাকে আমরা নিয়ে এসেছি। তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।

এগুলো খতিয়ে দেখা হচ্ছে।

 

জামায়াতের আমিরের ‘এক্স’ হ্যান্ডেল ব্যবহার করে ‘নারী বিদ্বেষী’ এক পোস্ট ঘিরে দিন দুয়েক আগে ভোটের প্রচারণার মধ্যে রাজনীতিতে উত্তাপ ছড়ায়। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, দলের প্রধানের এক্স হ্যান্ডেল হ্যাক করে শনিবার রাতে ওই পোস্ট দেওয়া হয়েছিল।

এ নিয়ে বিক্ষোভ ও বাদ-প্রতিবাদের মধ্যে মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে গিয়ে জামায়াতের একটি প্রতিনিধি দল এ বিষয়ে অভিযোগ দেয়।

 

এরপর রাতে ঢাকা মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, জামায়াতের অভিযোগের ভিত্তিতে রাতে মতিঝিল এলাকা থেকে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরোয়ারকে আটক করা হয়।

তাকে ধরতে রাতে রাজারবাগ পুলিশ লাইনের সরকারি স্থাপনায় অভিযান চালায় ঢাকা মহানগর ডিবি বলে জানান তিনি।

এর আগে বিকালে বঙ্গভবন থেকে বের হয়ে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম দাবি করেন, বঙ্গভবনের একটি সরকারি ইমেইল ব্যবহার করে জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্টটি হ্যাক করা হয়।

এ বিষয়ে বঙ্গভবনে অভিযোগ দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, বঙ্গভবন থেকে বিষয়টি তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

 

জামায়াত নেতারা বলছেন, বঙ্গভবনে গিয়ে জামায়াতের প্রতিনিধি দলটি রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরীর সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন। বৈঠকে তারা অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

এ বিষয়ে বঙ্গভবন থেকে কোনো বার্তা বা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন