পলাশবাড়ীর বাজারে শীতের সবজি, দাম চড়া

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি ||

শীত আসতে এখনও দেরি থাকলেও গাইবান্ধার পলাশবাড়ীর বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি। তবে সরবরাহ কম থাকায় এসব সবজির দাম তুলনামূলক বেশি। অধিকাংশ কাঁচা সবজির কেজি ৪০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।

শনিবার (২৪ অক্টোবর) পৌর শহরের কালীবাড়ী বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম ১২০, ফুলকপি ৮০, কাঁচামরিচ ১০০, গাজর ৮০, বেগুন ৫০ থেকে ৬০, ঝিঙা, শসা, করলা, কচুমুখী ও ওল ৬০, পটল, চিচিঙ্গা, পেঁয়াজ ও মিষ্টিকুমড়া ৫০, ঢ্যাঁড়স ও মূলা ৪০ এবং আলু মানভেদে ২৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। এ ছাড়া প্রতি কেজি আদা ১৬০, রসুন ১২০ থেকে ২০০ এবং টমেটো ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

কালীবাড়ী বাজারের সবজি ব্যবসায়ী রঞ্জু বলেন, কয়েক দিন ধরেই বাজারে আগাম শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। তবে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী কয়েক দিনের মধ্যে সরবরাহ বাড়বে এবং দাম কমতে পারে। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দাম খুব বেশি কমার সম্ভাবনা দেখছেন না ব্যবসায়ীরা।

বাজারে সবজী ক্রেতা আসলাম বলেন,আমরা মধ্যবৃত্ত নতুন সবজীর দাম বেশি তাই একটু পুরাতন হউক দাম কমুক তখন ক্রয় করব।

এদিকে, বাজারে সব ধরনের ডিমের দাম হালিপ্রতি ১০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে ব্যবসায়ীদের দাবি, গত কয়েক মাস ধরে চালের দাম স্থিতিশীল রয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন