বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী মেমোরিয়েল ফাউণ্ডেশন ইউকের সাধারন সভা অনুষ্ঠিত

আলহাজ্ব কবির উদ্দিন সভাপতি ,জামাল খান নুরুল ইসলাম সাধারন সম্পাদক ও শাহ মুনিম কোষাধ‍্যক্ষ নির্বাচিত ।
———————————————————————

জিবি নিউজ ||


গত ২১শে অক্টোবর বুধবার বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী মেমোরিয়েল ফাউণ্ডেশন ইউকের এক সাধারন সভা পূর্ব লণ্ডনের গ্রেটারক্স স্ট্রীটস্থ মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয় ।আলহাজ্ব কবির উদ্দিনের সভাপতিত্বে ও জামাল খান নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব‍্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমীর খান ,ব্যারিষ্টার মাসুদ চৌধুরী ,কমিউনিটি নেতা মশিউর রহমান মশনু ,কে এম আবু তাহের চৌধুরী ,আব্দুল কুদ্দুছ শেখ ,আব্দুল মুকিত ,সলিসিটর এম ইয়াওর উদ্দিন ,সৈয়দ তাজির উদ্দিন খান মান্নান ,শাহ মুনিম ,প্রভাষক আব্দুল হাই ,মাওলানা আব্দুল কুদ্দুছ,হাজী ফারুক মিয়া ,কবি শিহাবুজ্জামান কামাল ,ব্যারিষ্টার আব্দুল আউয়াল তালুকদার ,হাজী আবুল বাশার ,আলহাজ্ব ফারুক মিয়া ,মোহাম্মদ আবুল মিয়া ,হাজী খালিছ মিয়া প্রমুখ ।


সভার শুরুতেই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা ও ব্যারিষ্টার মাসুদ চৌধুরীর মাতার মৃত‍্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয় ।
সভায় বক্তারা -বঙ্গবীর ওসমানীর জীবন ইতিহাস পাঠ‍্য বইয়ে লিপিবদ্ধ ও রাষ্ট্রীয়ভাবে জন্ম ও মৃত‍্যু বার্ষিকী পালনের আহ্বান জানান ।এ ছাড়া মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর জীবন ও কর্ম নিয়ে টিভিতে টকশো ও মিডিয়ায় প্রচারের জন‍্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান ।
পরে নির্বাচন কমিশনার ও সংগঠণের উপদেষ্টা ব্যারিষ্টার মাসুদ চৌধুরী ২০২৬-২০২৮ সালের জন‍্য নতুন কমিটির নাম ঘোষণা করেন ।
নতুন কমিটিতে কর্মকর্তারা হচ্ছেন -সভাপতি -আলহাজ্ব কবির উদ্দিন ,সিনিয়র সহ সভাপতি -কে এম আবু তাহের চৌধুরী ,সহ সভাপতি -শেখ মো: মফিজুর রহমান ,মুহিবুর রহমান মুহিব,বীর মুক্তিযোদ্ধা আমীর খান ,  আলহাজ্ব মানিক মিয়া , সাধারন সম্পাদক -জামাল খান নুরুল ইসলাম ,যুগ্ম সাধারন সম্পাদক -সৈয়দ তাজির উদ্দিন মান্নান ,ট্রেজারার - শাহ মুনিম ,যুগ্ম ট্রেজারার - প্রভাষক আব্দুল হাই ,সাংগঠনিক সম্পাদক -সলিসিটর এম ইয়াওর উদ্দিন ,যুগ্ম সাংগঠনিক সম্পাদক -হাজী ফারুক মিয়া ,তথ‍্য ও প্রচার সম্পাদক - শিহাবুজ্জামান কামাল ,আইন বিষয়ক সম্পাদক-ব্যারিষ্টার আব্দুল আউয়াল ।কমিটির সদস‍্যরা হচ্ছেন -মোহাম্মদ গোলাম রাব্বানী,মাওলানা আব্দুল কুদ্দুছ ,মোহাম্মদ আবুল মিয়া,হাজী বুলু মিয়া ,আলহাজ্ব ফারুক মিয়া ,মিসেস ঝর্না চৌধুরী ,ইসলাম উদ্দিন ,।
সভায় দোয়া পরিচালনা করেন কে এম আবু তাহের চৌধুরী।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন