মৌলভীবাজার প্রতিনিধি ||
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান আওয়ামীলীগ প্রসঙ্গে বলেছেন এখন সরকার দল চায় আমরা অতীতের ইয়েসমেন সরকারি দলের মতো সবকিছু বলি। বিএনপি বলছে, আওয়ামী লীগ আমাদের দুশমন নন, আমাদেরকে আপনারা ভোট দিয়ে বিজয়ী করুন, আপনাদের সবগুলো অফিস খুলে দেওয়া হবে এবং সবগুলো মামলা প্রত্যাহার করা হবে, আপনাদেরকে রাজনীতিতে আপনাদের জায়গা ফিরিয়ে দেওয়া হবে। বলেন, “ভারত থেকে যদি দেশে অবৈধ টাকা ও প্রাণঘাতী অস্ত্র প্রবেশ করে, তবে এতে সরকার থেকে লাভ কী? সীমান্ত দিয়ে এসব অবৈধ অস্ত্র ও অর্থ ঢুকলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ছাড়া আর কিছুই হয় না।
তিনি শনিবার সকালে মৌলভীবাজার সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় কালে এ কথা বলেন।
তিনি স্বররাষ্টমন্ত্রীর সমালোচনা করে বলেন আইনশৃঙ্গলার অবস্থা খুব একটা ভালো নয়। পুলিশের একজন কর্মকর্তার বাড়িতে কি ঘটেছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমীর বলেন,স্থানীয় নির্বাচনে দলের অংশগ্রহণের বিষয়টি সময়ের ওপর নির্ভর করছে। আমরা সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি,পরিবেশ এবং জনগণের আকাঙ্ক্ষা পর্যবেক্ষণ করছি। অবস্থা ও পরিবেশ পরিস্থিতি বিবেচনা করেই যথাসময়ে দল সিদ্ধান্ত গ্রহণ করবে। মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং বৈদেশিক নীতি বিষয়ে নানা প্রশ্ন করেন। আমীরে জামায়াত সকল প্রশ্নের উত্তর দেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে অবাধ স্বাধীনতা ও সঠিক তথ্য প্রকাশের প্রতি জোর দেন।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মৌলভীবাজার জেলা আমীর প্রকৌশলী সাহেদ আলী, সেক্রেটারী ইয়ামীর আলী, হবিগঞ্জের জেলা আমীর মাওলানা মখলিছুর রহমান চৌধুরী,সহ অন্যন্যরা।
পরে তিনি জেলা শিল্পকলা একাডেমিতে মৌলভীবাজার জেলার ৫টি পৌরসভা, ৬৭টি ইউনিয়ন ও ৬০৩টি ওয়ার্ডের প্রতিনিধির পাশাপাশি, সকল রুকন ও স্থানীয় নির্বাচনের প্রার্থীগণ হওয়ার দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
শেষে দুপুর ২টায় ২০২৭-২০২৮ সালের জন্য মৌলভীবাজার জেলা আমীর নির্বাচনের ভোট গ্রহণ ও রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ্উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন