যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ইয়ানূর রহমান ||

যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টায় উপজেলা পরিষদ সংলগ্ন রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে ওই নারী রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রেলগেটের গেটম্যান পরশ ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।#

ইয়ানূর রহমান

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন