মৌলভীবাজারের জুড়ী নদীর ভাঙনে হুমকির মুখে বাড়িঘর, আতঙ্কে কয়েকটি পরিবার

জুড়ী প্রতিনিধি //

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুরী নদীতে ভাঙন দেখা দিয়েছে। এতে কয়েকটি পরিবার হুমকির মুখে পড়েছে। লোকজন বাড়িঘর নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। 


জানা যায়, শুষ্ক মৌসুম শুরু হতেই জুরী নদীতে পানি কমতে শুরু করেছে। পানি কমার সাথে সাথেই নদীর বিভিন্ন অংশে ভাঙন দেখা দিচ্ছে। উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গৌরীপুর গ্রামে বড় আকারে ভাঙন দেয়। গত দুইদিনের ভাঙনে নদী তীরের বাড়ির বেশ কিছু অংশ, গাছপালা নদীতে বিলীন হয়েছে। স্থানীয় ইসরাব আলী, আব্দুল মানিক ও আবুল কালামের ঘর ভেঙ্গে গেছে। কারো ল্যাট্রিন আবার কারো টিউবওয়েল ইতোমধ্যে নদীতে হারিয়ে গেছে।

 

 


ভাঙন অব্যাহত থাকায় এখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। লোকজন বাড়িঘর পাহারায় নির্ঘুম রাত কাটাচ্ছেন। ইলিয়াস আলী, ইয়াজ আলী, আয়াজ আলীর বসতভিটা ঝুঁকিপূর্ণ। ঝুঁকির মধ্যে থাকা দরিদ্র পরিবারের লোকজন নিজেদের মাথা গোঁজার ঠাই হারানোর ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। বসতভিটা হারিয়ে গেলে আশ্রয় নেবারও জায়গা তাদের নেই। তারা ভাঙনে বেশি ক্ষতি হবার আগেই ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। 


জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বানী চৌধুরী, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা ও ইউপি সদস্য কামরুল হাসান ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। 


এ বিষয়ে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, প্রাথমিক ভাবে হাজার খানেক জিও ব্যাগ দিয়ে বালি ফেলার ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তীতে এমপি মহোদয়ের সাথে কথা বলে স্থায়ী পদক্ষেপ নেয়া হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন