সিলেটে গাড়ি আটকিয়ে চাঁদাবাজি: ছাত্রদলের ৮ নেতাকে শোকজ

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুরে রাতের আঁধারে পণ্যবাহী গাড়ি আটকিয়ে মালামাল লুট ও চাঁদা আদায়ের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দীন সহ ৮ জনকে শোকজ করেছে সিলেট জেলা ছাত্রদল।

 

 

 

সোমবার (১৯ অক্টোবর) জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক শোকজ নোটিশ প্রদান করা হয়।

 


শোকজপ্রাপ্তদের মধ্যে অন্যান্যরা হলেন ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জামাল উদ্দিন, সহ সভাপতি বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক তুফায়েল আহমেদ হেলু, সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, নাজমুল ইসলাম মান্না, শাহ রিয়াদ আহমেদ ও নাজমুল হাসান নাঈম।

 

 


 শোকজ নোটিশে অভিযুক্তদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

 

 

‎
‎এদিকে চাঁদাবাজির ভিডিও ফোটেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপের বিভিন্ন কথোপকথন সহ সুষ্পষ্ট অভিযোগ থাকা সত্বেও বহিষ্কার না করে শোকজ নোটিশ দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।
‎

 

‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তুফায়েল আহমেদ (হেলু) চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, গোয়াইনঘাটের হাতিরপাড়া মানিগঞ্জ রাস্তায় রাত হলেই চোরাচালানি মালামাল নিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চলাচলের ফলে সাধারণ মানুষ রাস্তায় অনিরাপদ ভাবে চলাফেরা করে। এমতাবস্থায় এসব গাড়ি চলাচল না করতে আমরা ক'জন মিলে গাড়ি আটকাই। এসময় চোরাকারবারিরা ষড়যন্ত্র করে গোপনে ভিডিও ধারণ করে। আমরা ষড়যন্ত্রের শিকার।
‎

 

 

‎এদিকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হক জানিয়েছেন, জাতীয়তাবাদী ছাত্রদলে কোন অন্যায়কারীর স্থান নেই। যে কারও বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন