মৌলভীবাজারে ১১দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল পরবর্তী সমাবেশে ১১ দলের জেলা নেতৃবৃন্দ বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর জাতি আশা করেছিল এই সরকার হয়তো আর ফ্যাসিবাদের পথে হাটবেনা। কিন্তু বিএনপি অতীত থেকে শিক্ষা না নিয়ে ক্ষমতায় গিয়েই ফ্যাসিবাদের পথে হাটা শুরু করেছে। দেশ পরিচালনায় চরম অব্যবস্থাপনার কারণে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিনত করার চেষ্টা চলছে। জুলাই শহীদদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশে নব্য কোনো ফ্যাসিবাদ জনগণ কায়েম করতে দেবে না। গতকাল (শনিবার) সন্ধ্যায় জেলার চৌমুনা হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুসুমবাগ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা জামায়াত আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইসলাম উদ্দিন এনসিপি জেলা যুগ্ম আহবায়ক এহসান জাকারিয়া। সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী, এনসিপি জেলা সদস্য সচিব রুহুল আমিন, বিডিপি জেলা সেক্রেটারি এডভোকেট মো. আব্দুল ওয়াহিদ, মৌলভীবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আলা উদ্দিন শাহ, পৌর আমীর হাফিজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম, পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, ছাত্রশিবির শহর সেক্রেটারি মুস্তাকিম আহমদ, বাংলাদেশ খেলাফত মুফতি জেলা সহকারী সেক্রেটারি মাওলানা রহমত আলী,এনসিপি জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হুসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্য ১১ দলীয় ঐক্যজোট মৌলভীবাজার জেলা শাখার সমন্বয় কমিটির সদস্য ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী বলেন, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বর্তমান সরকার তার দেশ পরিচালনার নীতি জুলাই সনদ নিয়ে তালবাহানাসহ জাতীয় ইস্যুতে তাদের যে ভিন্ন পথে চলার পরিপেক্ষিতে ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে আজকের এই গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন