মৌলভীবাজারে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

জিবি নিউজ প্রতিনিধি//

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে প্রশাসন ও বিভিন্ন সংগঠন আলাদা আলাদা অনুষ্ঠানের ব্যবস্থা করে। আজ (শুক্রবার, ১ মে) মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকরণে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

 

 

 

এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয় যা জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমিতে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা স্থানীয় সরকারের উপপরিচালক রুবেল মাহমুদ বলেন, ‘শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। শ্রমিকদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।’

 

 

 

 

তিনি আরও বলেন, ‘টেকসই উন্নয়নের জন্য দক্ষ ও সুরক্ষিত শ্রমশক্তি অপরিহার্য।’

 

 

 

বক্তারা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা বিধান এবং শ্রম আইন বাস্তবায়নের ওপর জোর দেন।

 

 

 

সভায় জানানো হয়, ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত— আসবে এবার নবপ্রভাত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের মে দিবস উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

 

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক, স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা স্থানীয় সরকারের উপপরিচালক রুবেল মাহমুদ।

 

 

 

এসময় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসক এবং বিভিন্ন সরকারি

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন