শ্রীমঙ্গলের আইনশৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

রুমানা ​আক্তার শ্রীমঙ্গল স্টাফ রিপোর্টার ||

​শ্রীমঙ্গলের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে এবং জনসেবা নিশ্চিত করতে র‍্যাব, পুলিশ, বিজিবি ও প্রশাসনসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। শনিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। ​সভায় সংসদ সদস্য কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "আমি আপনাদের শাসক বা অভিভাবক নয়, ভাই হিসেবে অনুরোধ করছি। এলাকার মাদক নির্মূল, পর্যটকদের নিরাপত্তা, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং যানজট নিরসনে আপনারা আরও কঠোর ও আন্তরিক হোন।" ​তিনি উল্লেখ করেন, শ্রীমঙ্গল একটি পর্যটন ও সীমান্ত এলাকা হওয়ায় এখানকার আইনশৃঙ্খলা রক্ষা করা বেশ চ্যালেঞ্জিং। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে তিনি সকলের সহযোগিতা চান। বিশেষ করে গরু চুরি, মোটরসাইকেল চুরি, বন রক্ষা এবং সরকারি অফিসগুলোতে যথাসময়ে জনবান্ধব সেবা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। ​শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, সংসদ সদস্যের চাওয়াগুলোকে আমরা নিজেদের দায়িত্ব মনে করেই পালন করে যাচ্ছি। র‍্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি আরিফুর রহমানও সুন্দর ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ​সভায় র‍্যাব, পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন