মৌলভীবাজারের সুনামধন‍্য সামাজিক সংগঠন স্কলার্স ফাউন্ডেশনের জেলাব‍্যাপী মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||

জ্ঞানচর্চা, মেধার উৎকর্ষতা ও আলোকিত জাতি গঠনের প্রত‍্যাশায় প্রতিষ্ঠিত স্কলার্স ফাউন্ডেশনের জেলাব‍্যাপী মেধা যাচাই পরীক্ষা ২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 
আজ ২৪শে এপ্রিল শুক্রবার সকাল ১০টায় মৌলভীবাজার এম সাইফুর রহমান আডিটোরিয়ামে স্কলার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট ব‍্যাংকার চৌধুরী মোহাম্মদ মেরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম মহাসচিব সোহেল আহমদ আশরাফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম, সংগঠনের প্রধান উপদেষ্টা ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডাঃ ছাদিক আহমদ, বিশিষ্ট লেখক, আইনজীবী ও গবেষক ড. মোঃ আবু তাহের, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, চ‍্যানেল এস ইউকের হেড অব নিউজ খালেদ চৌধুরী, প্রভাতী ইন্স‍্যুরেন্স পিএলসির সহ-ব‍্যবস্হাপনা পরিচালক সানাউল ইসলাম সুয়েজ, ব‍্যাংক অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান পিন্টু, সিনিয়র সাংবাদিক এডভোকেট নুরুল ইসলাম শেফুল, ইউকে প্রবাসী ছয়ফুর রহমান কোরেশী, সিনিয়র শিক্ষক মাওলানা মকবুল হোসাইন খাঁন, শিক্ষক মোঃ কামাল হোসেন চৌধুরী, এডভোকেট হাফিজ আব্দুল আলিম, শিক্ষকা রহিমা বেগম প্রমুখ। এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, মহাসচিব কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, নির্বাহী সদস্য সাহির আহমদ সহ অন‍্যান‍্যরা। অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭১ জন শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও অন‍্যান‍্য পুরস্কারে ভুষিত করা হয়। অতিথিরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা বিস্তারে এই মহতি উদ্যোগ চলমান রাখার আহ্বান জানান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন