মৌলভীবাজার প্রতিনিধি \ সারা দেশের মতো মৌলভীবাজারে শুরু হয়েছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। গতকাল রোববার ২০ এপ্রিল সকাল ১০টা থেকে একযোগে এই কার্যক্রম চালু হয়েছে। মৌলভীবাজার পৌরসভার টিকাদান কেন্দ্র এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। মৌলভীবাজার জেলা সদরসহ ৭টি উপজেলায় মোট ১ হাজার ৬৭৭টি কেন্দ্রে ২ লাখ ৯ হাজার ৯৭৫ জন শিশুকে হাম রুবেলার টিকা দেওয়া হবে। হাম-রুবেলা টিকাদান কার্যক্রম চলবে আগামী ১০ মে পর্যন্ত। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা: মামুনুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অব্ধসঢ়;স) রুবেল চাকমা, পৌর প্রশাসক রুবেল মাহমুদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বর্নালী দাশ সহ অন্যন্যরা।
মৌলভীবাজারে এই কার্যক্রম বাস্তবায়নে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এদিকে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। শিশুদের টিকা নিশ্চিত করতে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। এই কর্মসূচির আওতায় দেশজুড়ে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন