ওসমানীনগরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মোঃ সাজ্জাদ হোসাইন ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগরে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হাফিজুর রহমান (২৮)। সে বিশ্বনাথ উপজেলা রামপাশা ইউনিয়নের মদনপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে,দির্ঘদিন আগে হাফিজুরের সঙ্গে পরিচয় হয় ওসমানীনগর উপজেলার উছমানপুর এলাকার এক কিশোরের (১৭)। এক পর্যায়ে হাফিজুর ওই কিশোরের বড় বোন (২৫) তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত ২৪ জুন হাফিজুর ওই তরুনীর বাড়িতে অবস্থান করে। রাত ১২টার দিকে সবাই ঘুমিয়ে পড়লে হাফিজুর তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। পরে ওই তরুণী সোমবার (২৮ জুন) ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে বিশ্বনাথ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক বলেন, তরুনীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নম্বর-২৭) দায়ের করা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন