ঈদের ছুটিতে ফাঁকা সিলেট

জিবি নিউজ প্রতিনিধি//

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটিতে অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে সিলেটে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে লাখো মানুষ গ্রামের বাড়ির উদ্দেশে সিলেট ছেড়ে যাওয়ায় কমে গেছে যানবাহনের চাপ। ফলে ব্যস্ত নগরীর চিরচেনা যানজটও এখন অনেকটাই অনুপস্থিত।

জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে গত ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করে অফিস খোলা রাখা হয়েছিল। ছুটি শেষে আগামী ১ জুন সোমবার থেকে অফিস-আদালত ও ব্যাংকের কার্যক্রম আবার স্বাভাবিকভাবে শুরু হবে।
 

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে সিলেট নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নগরীর সড়কগুলোতে যানবাহনের চাপ তুলনামূলক অনেক কম। সাধারণ সময়ে এসব এলাকায় দীর্ঘ যানজট ও ধীরগতির যান চলাচল দেখা গেলেও এখন সড়কের বেশিরভাগই ছিল ফাঁকা। কোথাও কোথাও কিছু যানবাহনের উপস্থিতি থাকলেও স্বস্তিতে চলাচল করতে দেখা গেছে নগরবাসীকে।

এদিকে সড়কে গণপরিবহণের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিভিন্ন রুটের যাত্রীবাহী বাসগুলোকে দীর্ঘ সময় স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রীর অপেক্ষা করতে দেখা গেছে। আর যারা গণপরিবহণ সড়কে চালাচ্ছেন তারা ঈদের অযুহাত দেখিয়ে বাড়তি টাকা আদায় করছেন বলে যাত্রীরা অভিযোগ করেন। 

সিলেটের আম্বরখানা এলাকার বাসিন্দা জাকির হোসেন জানান, প্রতিদিন এয়ারপোট থেকে আসলে আম্বরখানা নামলে দিতে হয় সিএনজি অটোরিকশার ভাড়া ৩০ টাকা। কিন্তু ঈদের দিন এসেছি ৫০ টাকা দিয়ে। না হয় চালক আসেন না। অনেক যাত্রীরা গাড়ি না পেয়ে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে। 

সাদারপাড়া এলাকার বাসিন্দা মাহবুব চৌধুরী জানান, দক্ষিণ সুরমার বাবনা মোড়ে রিকশা দিয়ে গরুর চামড়া দিয়ে এসেছে। রিকশা চালক ভাড়া নিয়েছে ২শত টাকা। 

একই সাথে সিলেট নগরর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদেরও তুলনামূলক স্বস্তিতে কাজ করতে দেখা গেছে। খোশ-গল্প করে তারা দিন কাটাচ্ছেন। মাঝেমধ্যে কোন যানবাহন চলাচলে অসংগতি দেখলে তা থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করছেন তারা। 

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার মনজুরুল আলম বলেন, ঈদকে কেন্দ্র করে যাতে কোন ধরণের অপরাধী তৎপর না হয়ে উঠে সেদিকে নজরদারি রয়েছে পুলিশের। একই সাথে নগরীতে টহল পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও সাদা পোশাকের পুলিশ তৎপর রয়েছে। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন