সিলেটে বন্ধুর বৌ নিয়ে খেলানেলা, অত:পর খুন

সিলেট প্রতিনিধি ||

সিলেট নগরীর রায়নগর এলাকায় বন্ধুর হাতে খুন হয়েছেন আরেক বন্ধু। স্থানীয় জনতা ঘাতক বন্ধুকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। রোববার (৩১ মে ২০২৬ইং) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর রায়নগর দপ্তরীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জুয়েল (২৬) দপ্তরিপাড়ার সাকেরের কলোনীর বাসিন্দা এবং পেশায় প্রাইভেট কার চালক বলে জানা গেছে। এ ঘটনায় জুয়েলের বন্ধু ঘাতক মো. হাবিল (২৫) কে আটকের পর মারধর করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। হাবিল নগরীর শাহপরান থানাধীন বালুচর মঈনুল মিয়ার বাসার মো. আলীর ছেলে। আর নিহত জুয়েলের মূল বাড়ি ময়মনসিংহ  জেলার গৌরিপুর থানার ভেরা ১০নং সিধলা ইউপি এলাকায়। উভয়জনই মাদকাসক্ত বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জুয়েল ও ঘাতক মো. হাবিল বন্ধু ছিলেন। রোববার (৩১ মে) সকাল ১১টার দিকে তাদের দুই জনের মধ্যে এর মারামারির ঘটনা ঘটে। মারামারির একপর্যায়ে মো. হাবিল ভিকটিম জুয়েলকে টেনে পার্শ্ববর্তী  গোয়ালীছড়া খালে ফেলে দেয় এবং তার সাথে থাকা ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে ভিকটিমের গলা, পিঠ ও বুকে একাধিক আঘাত করে। পরবর্তীতে আশপাশের লোকজন জুয়েলকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং পুলিশকে খবর দেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ভিকটিম জুয়েলকে মৃত  ঘোষণা করেন। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌছালে স্থানীয়রা মো. হাবিলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে   সৌপর্দ করেন। এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ কমিশনার মো. মনজুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক হাবিলকে জনতার কাছ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী  মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন