ওসমানীনগরে বাস চাপায় প্রবাসী নিহত, আহত ২

ওসমানীনগর প্রতিনিধি 

সিলেটের ওসমানীনগরে মিনিবাস চাপায় ঘটনাস্থলে এক যুক্তরাজ্য প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই পথচারী। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দূর্ঘটনার পর সিলেট ঢাকা মহাসড়কে আধা ঘন্টা যানচলাচল বন্ধ করে বাসটি উত্তর গোয়ালাবাজারে নিয়ে আগুনে জ্বালিয়ে দেয় স্থানীয় উত্তেজিত জনতা। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যানের আশ্বাসে মহাসড়কে যানচলাচল শুরু হয়।
এর আগে ওই বাসটি ভাংচুর করা হয়।


নিহত প্রবাসী উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নিজকরনসী দক্ষিন পাড়া গ্রামের মজিদ মিয়ার পুত্র যুক্তরাজ্য প্রবাসী চাঁন মিয়া ও আহত নিজকরনসী পূর্ব পাড়া গ্রামের মফিজ মিয়ার পুত্র চুনু মিয়া এবং মাঠিহানী গ্রামের নুনু মিয়া।

জানা গেছে, বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে সিলেট ঢাকা মহাসড়কের উপজেলার গোয়ালাবাজারে শেরপুরগামী (ঢাকা মেট্রো জ-১১-২২-৬৪) চলন্ত বাস পথচারীদের ধাক্কা দেয়। এসময় একজন নিহত ও আরো দুইজন আহত হওয়ার ঘটনা ঘটে। তাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ফায়ার ফাইটার স্বপন মিয়া বিষয়টি নিশ্চত করেছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন