বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতি নির্বাচনের স্থান পরিবর্তনের দাবী

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

আজ বুধবার (২৮ অক্টোবর ) 

আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির নির্বাচন ২০২৬-কে সামনে রেখে নির্বাচনের স্থান পরিবর্তনের জন্য আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন সাধারণ ব্যবসায়ীরা। সাধারণ ব্যবসায়ীদের পক্ষে স্থান পরিবর্তনের এই দাবী সংবলিত লিখিত আবেদনটি প্রধান নির্বাচন কমিশনার হাজী সালাহউদ্দিন আহমেদের নিকট হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক হাজী মোহাম্মাদ নাজির হোসেন। 

সমিতির সাধারণ ব্যবসায়ীদের পক্ষে এ আবেদনে প্রতিনিধিত্ব করেছেন ‘এ এফ প্লাস্টিক’-এর স্বত্বাধিকারী মো: আশফি হোসেন এবং ‘এস টি এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মো: তাহমিফ আহমেদ।

স্মারকলিপিতে ব্যবসায়ীরা উল্লেখ করেন, সর্বস্তরের ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা, সম্মিলিত মতামত এবং সুষ্ঠুভাবে সবার অংশগ্রহণ নিশ্চিত করতেই নির্বাচনের বর্তমান স্থান পরিবর্তন করা প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, নির্বাচন পরিচালনাকারী নির্বাচন বোর্ড সাধারণ ব্যবসায়ীদের দাবী ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

এ বিষয়ে প্রতিনিধিরা জানান, সাধারণ ব্যবসায়ীদের মতামতের যেন যথাযথ মূল্যায়ন করা হয়, তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। সবার অংশগ্রহণ ও সার্বিক সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে যেন একটি সর্বজনগ্রাহ্য ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শুভবুদ্ধি ও সদয় বিবেচনা কামনা করছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন