সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে বছরব্যাপী এবং মাসভিত্তিক বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করছে। এই কার্যক্রমে মশক নিধন কর্মীদের পাশাপাশি অতিরিক্ত পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা নিয়মিত কীটনাশক ছিটানো, নর্দমা পরিষ্কার ও জনসচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল আজিজের উদ্যোগে মসক নিধন ও অভিযান অভিযান ২০২৬ সফল ভাবে সম্পন্ন হয়।
আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকালে রাজধানীর পুরান ঢাকার জনবহুল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এর ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল আজিজ-এর ব্যক্তিগত উদ্যোগে একটি বিশেষ মশক নিধন ও জনসচেতনতামূলক অভিযান পালিত হয়েছে।
ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের প্রকোপ থেকে ওয়ার্ডবাসীকে সুরক্ষা দিতে ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল আজিজ-এর ব্যক্তিগত উদ্যোগে এই অভিযান পালিত হয়েছে। এলাকার জনগণের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন এবং জনস্বার্থে এই গঠনমূলক উদ্যোগ গ্রহণ করেন তিনি ।
ওয়ার্ডের প্রতিটি অলিগলি, বাসাবাড়ির আশপাশ, ড্রেন এবং নার্দমায় ফগার মেশিনের সাহায্যে স্থানীয় এলাকাবাসী ও পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তায় ৬ টি ফগার মেশিনের সাহায্যে ওষুধ স্প্রে করা হয়। কর্মসূচি চলাকালীন সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে মাইকিং এর মাধ্যমে সচেতনতামূলক বার্তা দেয়া হয় এবং বাড়ির চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
কর্মসূচির উদ্বোধনকালে সাবেক কাউন্সিলর আব্দুল আজিজ বলেন, "এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষা আমাদের প্রথম অগ্রাধিকার। ডেঙ্গুর মতো মারাত্মক রোগ থেকে এলাকাবাসীকে নিরাপদ রাখতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। শুধু ওষুধ ছিটানো নয়, মশার বিস্তার রোধে আমাদের নিজেদের ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখতে হবে।"

স্থানীয় এলাকাবাসী সাবেক এই জনপ্রতিনিধির এমন সময়োপযোগী ও জনহিতকর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন