কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা || 

আজ ৩১ জুলাই (শুক্রবার) বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরের ৫৬ নং ওয়ার্ডের অন্তর্গত ইসলামনগর এলাকাবাসীর উদ্যোগে মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ ও চাঁদাবাজি প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং যুবসমাজকে রক্ষা করার লক্ষে আয়োজিত এই সমাবেশে স্থানীয় সর্বস্তরের জনতা ও নেতাকর্মীগণ অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব হামিদুর রহমান হামিদ

কামরাঙ্গীরচর থানা বিএনপি আহবায়ক ও ডিএসসিসির ৫৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোহাম্মদ নাঈম-এর সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মনির হোসেন চেয়ারম্যান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এম এ গাফফার, কামরাঙ্গীরচর থানা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী জহিরুল হক, এবং কামরাঙ্গীরচর থানা যুবদলের আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য হুমায়ূন কবির। এছাড়া আরও বক্তব্য রাখেন কামরাঙ্গীরচর থানার অফিসার ইন চার্জ (ওসি) আজহারুল ইসলামসহ এলাকার মুরুব্বী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ ও চাঁদাবাজির মতো সামাজিক ব্যাধিগুলো চিরতরে নির্মূল করতে হবে। এজন্য দলীয় পরিচয় বা ভেদাভেদ ভুলে এলাকার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার প্রত্যয়ে কামরাঙ্গীরচরের মাটিতে কোনো ধরনের মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজের স্থান হবে না। এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। অপরাধ দমনে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। মাদক ও চাঁদাবাজির সাথে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীদের দমনে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহবান জানান অতিথিরা। আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর ভূমিকা পালনের পাশাপাশি অপরাধ দমনে সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতার ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এই সভায়। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন