‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ

দাঁতে লাল গোলাপ, হাতে বন্দুক—নতুন সিনেমা ‘কিং’-এর পোস্টারে ভিন্ন লুকে ধরা দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। পোস্টারের ক্যাপশনে নিজেকে প্রেমিক হিসেবে তুলে ধরেছেন তিনি।

এতে শাহরুখের জনপ্রিয় সিনেমা ‘বাদশাহ’র একটি গানের কথারও মিল পাওয়া গেছে।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশ করেন শাহরুখ। ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ ফির ইয়াদ আয়া... কাতিল নেহি... আশিক হুঁ।’ বাংলায় যার অর্থ, ‘আজ আবার মনে পড়ল... খুনি নই, প্রেমিক আমি।

’

 

শাহরুখের এই ক্যাপশন মনে করিয়ে দিয়েছে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া তার সিনেমা ‘বাদশাহ’র জনপ্রিয় গান ‘আশিক হুঁ ম্যায়, কাতিল ভি হুঁ’-এর কথা। গানের কথার সঙ্গে মিল রেখে নতুন পোস্টারে যেন অন্য এক শাহরুখকে তুলে ধরেছেন নির্মাতারা।

 

 

পোস্টারে শাহরুখকে দেখা গেছে রুক্ষ লুকে। দাঁতে লাল গোলাপ চেপে ধরে বন্দুক হাতে হাঁটছেন তিনি।

পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা। অভিনেত্রী শালিনী পাসিও পোস্টারে মন্তব্য করে শাহরুখের নতুন লুকের প্রশংসা করেছেন।

 

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘কিং’-এ শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি ও রাঘাব জুয়াল। তবে সিনেমাটির গল্প সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেননি নির্মাতারা।

এর আগে লোকার্নো চলচ্চিত্র উৎসবে শাহরুখ জানিয়েছিলেন, ‘কিং’ একটি অ্যাকশন-ড্রামা।

দীর্ঘদিন ধরেই এ ধরনের সিনেমায় অভিনয়ের ইচ্ছা ছিল তার। অ্যাকশনের পাশাপাশি গল্পে আবেগের যথাযথ উপস্থাপনের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান অভিনেতা।

 

‘ডানকি’র পর বড় পর্দায় শাহরুখের নতুন সিনেমা ‘কিং’। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন