সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||
পবিত্র কোরআনের সুরা বাকারার ১০২ নাম্বার আয়াত থেকে জানা যায়, জাদু প্রথম শুরু হয় হজরত সুলাইমান (আঃ) এর রাজত্বকালে। আপনারা এই আয়াত বঙ্গানুবাদ সহ পাঠ করে বিস্তারিত জেনে নিবেন। আমি শুধু কোরআনের রেফারেন্স দিলাম।
জাদু করার ঘটনা সিরাত ও সহীহ বুখারীর হাদীসে বর্ণিত আছে যে, মদিনার ইহুদীদের মিত্র বনু জুরাইক গোত্রের লাবিদ বিন আসাম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) (আঃ) এর চুল ও চিরুনির কিছু অংশ ব্যবহার করে ঝাড়ফুঁক বা জাদুটোনা করেছিল। এর ফলে রাসুলুল্লাহ (সাঃ) (আঃ) অসুস্থ অনুভব করেছিলেন।
পরবর্তীতে আল্লাহ্ তাহালা ওহীর মাধ্যমে জিবরাঈল ও মিকাঈল ফেরেশতাদ্বয়ের কথোপকথনের মাধ্যমে নবীজিকে জাদুর বিস্তারিত ও স্হান বা কূপ সম্পর্কে জানিয়ে দেন। এটি অনেক দীর্ঘ হাদীস তাই সেদিকে যাচ্ছি না। আপনারা জেনে নিবেন। অবশ্যই স্হানটির বা কূপটির নাম মনে রাখবেন। মদীনার জুরওয়ান নামক একটি কূপ।
পরে সেই বিখ্যাত জুরওয়ান কূপের ভেতর থেকে জাদুর সেই উপকরণগুলো (চিরুনি ও চুল) উদ্বার করে ধ্বংস করা হয়। এখানে উল্লেখ্য যে নবীজির চুল ও সুতার মধ্যে এগারোটা গিট দিয়ে জাদু করা হয়েছিল। তাই সুরা ফালাক্ব ও সুরা নাসের এগারোটা আয়াত নাযিলের মাধ্যমে আল্লাহ্ তাহালা আমাদের নবীজিকে সুস্থ করে দেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন