সামাজিক বনায়ন প্রকল্পে অনিয়ম - পানের জুমে দখল হচ্ছে বনভূমি 

জালালুর রহমান, জুড়ী (মৌলভীবাজার) ||

মৌলভীবাজারের  বড়লেখা রেঞ্জের সমনবাগ বনবিটের অন্তর্গত মাঝর ছড়া এলাকায় সংরক্ষিত বনভূমির উভয় পাশে অবৈধভাবে পানের জুম (বরজ) গড়ে তোলার অভিযোগ উঠেছে। একইভাবে মোকাম ছড়ার দুই পাশেও আরও তিনটি পানের জুম তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, ছড়ার দুই পাশের বনভূমি পরিষ্কার করে সেখানে পানের বরজ স্থাপন করা হয়েছে। বাঁশ কাঠ ও জঙ্গল উজাড়ের ফলে বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে এবং স্থানীয় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। স্থানীয়দের দাবি, এসব কার্যক্রম সংরক্ষিত বনাঞ্চলের ভেতরেই পরিচালিত হচ্ছে।

জানা গেছে, জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা পঞ্জীর খাসিয়া সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি বনভূমি দখল করে এসব পানের জুম গড়ে তুলেছেন। এলবিনটিলা গ্রামের আলবার্ট গাবিলের ছেলে লোনার খংলা (৪৬)-এর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বিশেষজ্ঞ ও সচেতন মহলের মতে, সংরক্ষিত বনাঞ্চলে এভাবে অবৈধভাবে পানের জুম তৈরির ফলে বন উজাড়, জীববৈচিত্র্যের ক্ষতি, মাটির ক্ষয় এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে পরিবেশবাদী ও স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অপরদিকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় সামাজিক বনায়নে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে বড়লেখা রেঞ্জের সমনবাগ বিট অফিসার রায়হান ইসলাম এ বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা    মোহাম্মদ আব্দুর রহমান বলেন, এ সি এফ সাহেবকে তদন্ত করার জন্য বলেছি। 

এই বিষয়ে জানতে চাইলে বড়লেখা রেঞ্জ অফিসার নীলোৎপল সরকার বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখবো, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন