মৌলভীবাজারে হেক্সাস এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান

এস এম ফজলু  ||
মৌলভীবাজারে হেক্সাস এর উদ্যোগে শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি Spelling Bee, Spoken Star, Kids English ও Grammar Quiz প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন British Council Bangladesh-এর Examination Services Manager Md. Humayun Kabir Mehedi এবং Account Support Officer Tanzim Sultana Tanny। এছাড়াও উপস্থিত ছিলেন Hexas Education-এর CEO & Managing Director আব্দুল কাদের সুমন, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক Manju Mia Sarkar, Hexas Moulvibazar-এর Manager হিফজুল ইসলাম মুন্সী এবং Operation Manager রাজীব রায়।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সৃজনশীল ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের দক্ষতা আরও উন্নত করার আহ্বান জানান।

উল্লেখ্য, HEXA'S Education ২০০৭ সাল থেকে সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে ইংরেজি ভাষা ও কম্পিউটার শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি IELTS, Spoken English, Kids English, Grammar & Writing এবং বিভিন্ন কম্পিউটারভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

শিক্ষার মান ও অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে British Council-এর Country Top Performer Award অর্জন করেছে। সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের স্বাক্ষর রেখেছে হেক্সাস। প্রতিষ্ঠানটি British Council-এর 'Highest Growth South Asia 2026' পুরস্কার অর্জন করেছে। লন্ডন, যুক্তরাজ্যে আয়োজিত British Council-এর IELTS Channel Partner Global Meet-Up-এ অর্জিত এ স্বীকৃতি প্রতিষ্ঠানটির জন্য একটি গৌরবময় মাইলফলক। এ অর্জন সিলেট তথা বাংলাদেশের শিক্ষা খাতের জন্যও গর্বের বিষয়।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হিয়া সেন গুপ্তা ও শতাব্দী দত্ত।
পুরো আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল Hexas Moulvibazar Team।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন