মৌলভীবাজারের বড়লেখায় ১৮ চা বাগানে নির্বাচন ২৮ নভেম্বর, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত, ভ্যালি কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, চা বাগানগুলোর ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে এ সভা করেন নির্বাচনের সমন্বয়ক ও বিভাগীয় শ্রম দপ্তরের (ঢাকা) উপপরিচালক মো. খোরশেদ আলম।

 

 

আগামী ২৮ নভেম্বর উপজেলার ১৮টি চা বাগানে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব বাগানে মোট ভোটার প্রায় ৪ হাজার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মো. খোরশেদ আলম বলেন, দীর্ঘ কয়েক বছর পর চা শ্রমিকদের পঞ্চায়েত, ভ্যালি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উৎসবমুখর, স্বতঃস্ফূর্ত ও নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন সব ধরনের উদ্যোগ নিয়েছে।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, অহিদাবাদ চা বাগানের ব্যবস্থাপক আলী আসকর, রহমানীয় চা বাগানের ব্যবস্থাপক রফিকুল আলম, সাবাজপুর চা বাগানের ব্যবস্থাপক নাহিদ ফেরদৌস চৌধুরী, বাহাদুরপুর চা বাগানের ব্যবস্থাপক এসএম ইকরামুল কবির, পাল্লাথল চা বাগানের ব্যবস্থাপক নজরুল ইসলাম, মো. সাঈদুজ্জামান এবং কেরামতনগর চা বাগানের ব্যবস্থাপক মাহমুদুল হাসান মাছুম প্রমুখ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন