শেষ মুহূর্তে গোল খেয়ে মেসিদের স্বপ্নভঙ্গ, ইন্টার মায়ামির বিদায়

যোগ করা সময় পর্যন্ত অপেক্ষা করতে হলো কলম্বাস ক্রুকে। এরপর এক গোলেই শেষ হয়ে গেল লিওনেল মেসির ইন্টার মায়ামির শিরোপা ধরে রাখার স্বপ্ন।

ম্যাচের প্রায় শেষ মুহূর্তে গোল হজম করে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

 

বাংলাদেশ সময় আজ সকালে কলম্বাসের মাঠ স্কটস মিরাকল-গ্রো ফিল্ডে ইন্টার মায়ামিকে ১-০ গোলে হারিয়েছে কলম্বাস ক্রু। ম্যাচের একমাত্র গোলটি করেছেন সান্তিয়াগো রদ্রিগেজ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তার গোলেই নিশ্চিত হয়েছে কলম্বাসের জয়।

দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানের জয়ে পরের রাউন্ডে উঠেছে দলটি।

 

 

প্রথম ম্যাচে মায়ামির মাঠে মেসিদের ৩-০ গোলে হারিয়েছিল কলম্বাস। ফলে টিকে থাকতে আজ বড় জয়ের বিকল্প ছিল না মায়ামির সামনে। কিন্তু গোলের দেখাই পেল না তারা।

 

 

মেসির জন্য দিনটি ছিল আরো হতাশার। পুরো ম্যাচে নিজের চেনা ছন্দ খুঁজে পাননি আর্জেন্টাইন মহাতারকা। প্রথমার্ধে গোলের কয়েকটি সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগাতে পারেননি তিনি। তার নেওয়া ফ্রি-কিকও ঠেকিয়ে দেন কলম্বাসের গোলকিপার প্যাট্রিক শুল্টে। সতীর্থদের সঙ্গে আক্রমণে সমন্বয়ের অভাবও চোখে পড়েছে।

 

 

Messi

মেসিকে আজ চেনা ছন্দে দেখা যায়নি। ছবি : রয়টার্স

এবারের এমএলএসে নিয়মিত মৌসুমে অবশ্য দুর্দান্ত খেলেছেন মেসি। ২৬ গোল করে টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন গোল্ডেন বুট। সঙ্গে ছিল ১৭টি অ্যাসিস্ট। কিন্তু প্লে-অফে সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তার দল।

২০২৫ সালের শিরোপাজয়ী ইন্টার মায়ামির বিদায়ে এবার নতুন চ্যাম্পিয়ন পাওয়ার অপেক্ষায় এমএলএস। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন