রুমানা আক্তার স্টাফ রিপোর্টার। |
মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন এবং মণিপুরী নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।
বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগ ও মৌলভীবাজার জেলার সভাপতি মো: রুমান আহমদের সভাপতিত্বে এবং সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলার সভাপতি এম.এ. হান্নানের পরিচালনায় অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক জনাব ফয়জুল করিম ময়ুন। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খাঁন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক এবং বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা ড. অ্যাডভোকেট মোঃ আবু তাহের, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব জনাব আব্দুর রহিম রিপন, এবং মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক জনাব ইনআমীর আলী।

এছাড়াও পর্যায়ক্রমে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের জনাব বকশি ইকবাল আহমদ ও সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম সেফুল, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর মো. তোফাজ্জল আলী, দি ট্রাস্টার্স কে.জি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রেজাউল করিম, সেন্ট্রাল লন্ডন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জুয়েল আহমেদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক জনাব আনছার আহমেদ লম্বালশ এবং বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলার উপদেষ্টা জনাব এম.এ এন এন শিবলী আহমেদ।

সম্মেলনে সিলেট বিভাগের সকল জেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা এবং অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন