শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রি সংক্রান্ত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদকর্মী রুমানা আক্তার শিপার প্রতিবাদ সভা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি ||
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির বিরুদ্ধে সঠিক তথ্য-প্রমাণ তুলে ধরায় নারী সাংবাদিক রুমানা আক্তার শিপার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হেনস্তার প্রতিবাদে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ৪টায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
​ঘটনার বিবরণে জানা যায়, গত ১৩ আগস্ট শ্রীমঙ্গল নতুনবাজার এলাকার ‘ফ্যামেলী বাজার’ (পরিচালনায়: বিসমিল্লাহ্ পোল্ট্রি হাউজ)-এ মরা মুরগি বিক্রির সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও ভিডিওসহ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করেন সাংবাদিক রুমানা আক্তার শিপা। অভিযোগের সত্যতা পেয়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা-অধিকার অধিদপ্তর।


​এই জরিমানার জের ধরে গত ১৫ আগস্ট শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন উক্ত প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর মোঃ মাসুমুর রশিদ (মাসুম)। সেখানে তিনি মরা মুরগি বিক্রির বিষয়টি স্বীকার করলেও তার দায় কর্মচারীদের ওপর চাপান। একই সাথে তিনি সাংবাদিক রুমানা আক্তার শিপার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শত্রুতাবশত এ কাজ করার ভিত্তিহীন অভিযোগ তোলেন। পরবর্তীতে এই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে কিছু সংবাদমাধ্যমে রুমানা আক্তারের বিরুদ্ধে অসত্য তথ্য প্রচার করা হয়, যা একজন নারী সাংবাদিককে সামাজিকভাবে হেনস্তা ও তার মানহানির শামিল।
​এরই প্রতিবাদে আয়োজিত আজকের সভায় বক্তব্য প্রদানকালে রুমানা আক্তার শিপা বলেন, “আমি সমাজের সচেতন নাগরিক ও একজন সংবাদকর্মী হিসেবে শুধু মানুষের অধিকার ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সত্য তুলে ধরেছি। অথচ দুঃখজনকভাবে আমার সত্য প্রকাশের বিপরীতে একশ্রেণীর সংবাদকর্মী ওই ব্যবসায়ীর পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়েছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
​তিনি আরও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগের বিন্দুমাত্র সত্যতা যদি কেউ প্রমাণ করতে পারেন, তবে আমি ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দিবো। সত্য কখনো ঢাকা থাকে না। আমি চাই সাংবাদিক ভাইয়েরা সঠিক তদন্তের মাধ্যমে আসল সত্য উন্মোচন করুন এবং সত্যের পক্ষে কলম ধরুন।”
​প্রতিবাদ সভায় উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন দৈনিক সমকালের শ্রীমঙ্গল প্রতিনিধি ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আক্তার, একুশে টিভির জেলা প্রতিনিধি ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার জেলার আরটিভি প্রতিনিধি ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ভাস্কর হোম, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি, সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শ. ই. সরকার জবলু, দৈনিক আমার সময়ের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ জিতু তালুকদারসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।
​উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ সত্যের লড়াইয়ে রুমানা আক্তার শিপার পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি বজায় রাখার আহ্বান জানান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন