রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিচাপা দিয়ে রাখে স্বামী- বসতবাড়ির উঠান থেকে মরদেহ উদ্ধার: স্বামী আটক

এস এম ফজলু ||

মৌলভীবাজারের রাজনগরে নিখোঁজের ১৮ দিন পর জাহেদা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মরদেহ উ'দ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর চা বাগান এলাকায় নিজ বসতবাড়ির উঠানের প্রায় ৮ ফুট গভীর মাটির নিচ থেকে লাশ'টি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১৮ জুন থেকে জাহেদা বেগম নি'খোঁজ ছিলেন। নি'খোঁজের পর তাঁর স্বামী আলমগীর আলী (৪০) প্রতিবেশীদের কাছে দাবি করেন যে তাঁর স্ত্রী বিদেশে চলে গেছেন। দীর্ঘদিন খোঁজ না পেয়ে গত ৩ জুলাই নি/হ/তের বাবা রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির তদন্তে নেমে পুলিশ স্বামী আলমগীর আলীকে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হ'ত্যা'র কথা স্বীকার করেন। তিনি জানান, হত্যার পর লাশ গুম করতে বাড়ির উঠানে ৮ ফুট গভীর গর্ত খুঁড়ে মাটিচাপা দিয়ে রেখেছিলেন। পরে তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটি খনন করে ম-র-দে-হ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে দাম্পত্য কলহের জেরে এই হ'ত্যা'কা'ণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় মূল অ'ভিযুক্ত স্বামী আলমগীর আলীসহ মোট ৪ জনকে গ্রে*প্তা*র করেছে পুলিশ। ঘটনাটির পেছনে অন্য কারো সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। নি'হ'ত জাহেদা ও আলমগীর দম্পতির ৬ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন