ঈদের ছড়া
সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||
ঈদ আসছে আমরা সবাই,
পরবো নতুন জামা।
হাসিখুশি করবো সবাই,
নেইকো এতে মানা।
ঈদের দিন সকালে
সবাই পাক পবিত্র হয়ে,
পান্জাবি গায়ে দিয়ে
যাবো পড়তে নামাজ ঈদগাহে।
নামাজ শেষে একে অন্যের সাথে করবো আলিঙ্গন।
চেষ্টা করবো নতুন করে গড়তে ভাতৃত্বের বন্ধন।
গরু ছাগল জবাই হবে,
এতে নাহি ভুল।
মজার মজার নাস্তা খাবো,
যাবো অনেক দূর।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন