অনিন্দ্য প্রেম

মুহম্মদ আজিজুল হক |চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ||

আমি তোমার বাহ্যিক রূপের প্রেমে মত্ত ছিলাম না কোনোদিন।

আমি ভালোবেসেছিলাম তোমার গভীর মানবিক সত্তাকে, 

তোমার অন্তরকে।

তা ছিল তোমার ব্যক্তিত্ব ও আত্মার প্রতি 

আমার আকাশছোঁয়া ভালোবাসা। 

 

তোমার যৌবন এখন ফুরিয়েছে জানি

বিশ্বের উষ্ণায়নে শুকিয়ে যাওয়া এক নির্ঝরের মতো । 

ত্বকের মোলায়েম আলো নিভু নিভু;

মুখে ও শরীরে বলিরেখার ছড়াছড়ি; 

তবুও তোমার প্রতি আমার ভালোবাসার হয়নি কোনো ক্ষতি; 

আমার ভালোবাসার লক্ষ্য ছিল তোমার আত্মাকে ছোঁয়ার।

 

আজ এক অসীম দূরত্বে দাঁড়িয়ে তুমি আমি;

বিশাল মরুভূমি দুর্গম পাহাড় অকূল সাগর মাঝখানে,

তবুও আমার দুর্মর প্রেম মানে নি হার।

আজও প্রতি নিঃশ্বাসে তোমারে রেখেছি পাশে 

কল্পনায় ও বিশ্বাসে।  

জীবনের বন্ধুর পথে বিপদে-আপদে 

শারীরিক ও মানসিক সংকটে, দিনের প্রতি প্রহরে,

নিদ্রাহীন রাতে তোমারেই ভাবি অকপটে অসংকোচে।

 

যেদিন এ ধরিত্রীয় আবাস ছেড়ে চলে যাবো চিরতরে

একমুখী সড়ক ধরে  অজ্ঞাতলোকে 

সেদিন আমার অনিন্দ্য মৃত্যুহীন প্রেম উর্ধ্বাকাশে 

একটি জ্বলজ্বলে তারা হয়ে নিষ্পলক চোখে 

তাকিয়ে রবে নিরন্তর তোমার দিকে।

 

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন