লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেনিং ও অর্গানাইজিং সেক্রেটারি আলাউর রহমান খানের মাতার ইন্তেকাল: ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন, ২৫  নভেম্বর ২০২৬ ||

লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর ট্রেনিং ও অর্গানাইজিং সেক্রেটারি ও ইক্বরা বাংলা টেলিভিশনের হেড অব নিউজ আলাউর রহমান খান শাহীনের মাতা জুবেদা বেগম
২৫ই নভেম্বর বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩ টা ১৫ মিনিটে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যুবরণ করেন । ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন । মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৮ বছর । তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর শমশেরনগরের হজরত শাহ মালিক গাজীর মাঠে অনুষ্ঠিত হবে। 

লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক : 

লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর ট্রেনিং ও অর্গানাইজিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহীনের মাতার মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সেক্রেটারি আকরামুল হোসাইন এবং ট্রেজারার মো. আব্দুল হান্নান এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।
 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন