নিজস্ব প্রতিবেদক, জিবি নিউজ ||
দাম্পত্য জীবনের ভালোবাসা, জিকির-আযকার ও ইসলামি শিক্ষণীয় গল্প নিয়ে লেখা চারটি বই ইতোমধ্যে পাঠকমহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বইগুলোর লেখক লেখক-কবি-সাহিত্যিক হাফেজ মাওলানা আবু সালেহ সাদী। বাংলাবাজার, ঢাকার হসন্ত প্রকাশন বইগুলো প্রকাশ করেছে।
কুরআন ও হাদিসের আলোকে দাম্পত্য সম্পর্ককে সুন্দর ও মজবুত করার লক্ষ্যে লেখক রচনা করেছেন দুটি বই। পুরুষদের জন্য লেখা "আপনার স্ত্রীকে আগলে রাখুন" বইয়ে স্ত্রীকে ভালোবাসা, সম্মান ও যত্ন করার ইসলামি নির্দেশনা তুলে ধরা হয়েছে। আর নারীদের জন্য লেখা "আপনার স্বামীকে আগলে রাখুন" বইয়ে স্বামীর প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের বিষয়গুলো কুরআন-হাদিসের দলিলসহ আলোচনা করা হয়েছে।

আত্মিক প্রশান্তির জন্য লেখকের আরেকটি উল্লেখযোগ্য বই "হৃদয়ের ঔষধ"। জিকিরের গুরুত্ব ও ফজিলত নিয়ে লেখা এই বইয়ে সকাল-বিকালের আযকারও সংযোজিত হয়েছে, যা পাঠকের দৈনন্দিন আমলে সহায়ক হবে।
এ ছাড়া "দুআ কবুলের গল্প" বইয়ে বিভিন্ন ইসলামি ঘটনা ও শিক্ষণীয় গল্পের মাধ্যমে দুআর শক্তি ও কবুলিয়তের দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। সহজ ভাষা ও হৃদয়স্পর্শী উপস্থাপনার কারণে বইটি সব বয়সের পাঠকের কাছে সমাদৃত হচ্ছে।
লেখক আবু সালেহ সাদী বলেন, "পারিবারিক জীবনে শান্তি ও আত্মিক প্রশান্তি ফিরিয়ে আনার চেষ্টা থেকেই আমার এই লেখালেখি। পাঠকদের ইতিবাচক সাড়ায় আমি আনন্দিত।"
প্রকাশিতব্য বই
পাঠকদের জন্য লেখকের আরও তিনটি বই শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে:
আপনার ঈমানকে আগলে রাখুন
আপনার পিতামাতাকে আগলে রাখুন
আপনার সন্তানকে আগলে রাখুন
কোথায় পাবেন
বইগুলো হসন্ত প্রকাশনের বাংলাবাজারস্থ কার্যালয়সহ রকমারি, ওয়াফিলাইফ এবং দেশের বিভিন্ন বইয়ের দোকান ও অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে।
যোগাযোগ: +8801990-000334, +8801752-385290

.jpeg)

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন