যশোরের সন্ত্রাসী সাগরের মৃত্যু

ইয়ানূর রহমান : যশোরের সন্ত্রাসী সাগরকে পিটিয়ে করেছে দুবৃত্বরা। সোমবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া বাজার সংলগ্ন ব্রিজের ওপর তাকে হাতুড়ী দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। সাগরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানন্তর করেন কর্তব্যরত চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়। নিহত সাগর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই আশরাফুল ইসলাম আকাশ। স্থানীয় ও পুলিশ সূত্র জানাযায়, সাইফুল ইসলাম সাগর এলাকার চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী এবং চাঁদাবাজ হিসেবে পরিচিত। ইতিপূর্বে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ১০-১২ দিন আগে তিনি একটি অস্ত্র মামলায় জেল হাজত খেটে মুক্তি পান। সোমবার রাত ৮টার দিকে বালিয়া ভেকুটিয়া ব্রিজের ওপর সাগরকে একা পেয়ে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তাকে দুই পায়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পথে মধ্যে তিনি মৃত্যু বিরণ করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নিহত সাগরের পরিবার থেকে এখনো কেউ অভিযোগ করেনি। মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।#

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন