/সফিউল্লাহ আনসারী
আকাশ জুড়ে রোদ থৈ থৈ
শুভ্র সাদা মেঘ গেলো কই
বইছে এলো হাওয়া,
নদীর জলে ঢেউয়ের মিনার
কাশেরবনে ফর্সা কিনার
এই শরতে হয়নি তো আর যাওয়া!
লাঙল জোয়াল কাঁধে নিয়ে
গাঁয়ের কৃষাণ যায় এগিয়ে
ফসল বুনার মাঠে,
রাখাল ছেলে উদাস নায়ে
মাঝির খেয়া দখিন বায়ে
মগ্ন নয়ন অথৈ জলের হাঁটে।
নদীর মতোন জীবন বাঁকে
মায়ার চাদর জড়িয়ে থাকে
ষড়ঋতুর দেশে,
শরত রানীর অরূপ সাজে
ঢেউ তোলে যায় হৃদয় মাঝে
উছল অট্ট-হেসে!
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন