যে কারণে সিলেটের রূপালী বিস্কুটকে লাখ টাকা জরিমানা

জিবি নিউজ প্রতিনিধি//

বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় সিলেটের রূপালী বিস্কুটকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

 

 

বুধবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ এই জরিমানা করেন।

 

জানা গেছে, নগরীর আম্বরখানার রূপালি বিস্কুটে বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুতের কাজে পোড়া তেল ব্যবহার, বিএসটিআই’র নিবন্ধন না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের বিষয়টি প্রমাণ পায় ভ্রাম্যমান আদালত।

 

 

এছাড়াও মেয়াদোত্তীর্ণ ও ফাংগাসযুক্ত সিঙ্গারা, সমুচা, পাউরুটি ও বিভিন্ন রোল জাতীয় খাদ্যপণ্য বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে।

 

 

এসময় প্রেসিন্টে বেকারিতেও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থতার কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় এই ব্যবস্থা।

 

এদিকে সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযানে একজন মাদক সেবীকে আটকের পর তাকে কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন