পৃথিবীর বুকে সবচেয়ে পবিত্র ও মহিমান্বিত স্থান হলো পবিত্র কাবাঘর। কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, ভালোবাসা ও অশ্রুসিক্ত আবেগের কেন্দ্র এই বাইতুল্লাহ।
একজন মুমিন যখন প্রথমবার কাবার কালো গিলাফখচিত সৌন্দর্য নিজের চোখে দেখে, তখন তার হৃদয় কেঁপে ওঠে, চোখ অশ্রুসজল হয়ে যায় এবং অন্তর ভরে যায় আল্লাহর মহিমা ও ভালোবাসায়। এটি এমন এক অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা কঠিন। মহানবী (সা.) যখন কাবাঘর দেখতে পেতেন তখন তিনি দুই হাত আকাশের দিকে তুলে এই ঘরের সম্মান-মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করতেন।
اَللهُمَّ زِدْ هَذَا الْبَيْتَ تَعْظِيْمًا وَ تَشْرِيْفًا وَ تَكْرِيْمًا وَ مَهَابَةً وَ زِدْ مَنْ شَرَّفَهُ وَ كَرَّمَهُ مِمَّنْ حَجَّهُ اَوِ اعْتَمَرَهُ تَشْرِيْفًا وَ تَكْرِيْمًا وَ تَعْظِيْمًا وَ بِرًّا
উচ্চারণ : আল্লাহুম্মা জিদ হাজাল বাইতা তাজিমান ওয়া তাশরিফান ওয়া তাকরিমান ওয়া মাহাবাতান, ওয়াজিদ মান শাররাফাহু, ওয়া কাররামাহু মিম্মান হাজ্জাহু আওয়িতামারাহু তাশরিফান ওয়া তাকরিমান ওয়া তাজিমান ওয়া বিররা।
অর্থ : হে আল্লাহ! তুমি এ ঘরের মান-মর্যাদা ও সম্মান-মহিমা বৃদ্ধি করে দাও। যারা হজ করে, ওমরা করে এবং এই ঘরকে তাজিম ও সম্মান করে তাদেরও ইজ্জত, সম্মান ও মর্যাদা ও সওয়াব বাড়িয়ে দাও। (বাইহাকি, হাদিস নং : ৯২৮৭)
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন