সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||
কোরআনের হৃদয় হচ্ছে সুরা ইয়াসিন। আর হৃদয় সব সময় কাজ করে। প্রতিটি মুহূর্তে কাজ করে।
সুরা ইয়াসিন মাক্কী সুরা। আয়াত সংখ্যা ৮৩।
রিজিকের চিন্তা সবারই আছে। চাকরি নেই। ব্যবসায় লস। মাসের মধ্যেই টাকা শেষ। সুরা ইয়াসিনের মধ্যে আল্লাহ্ বলেন - তাদের জন্য একটি নিদর্শন হলো মৃত জমিন। আমি তাকে জীবিত করি এবং তা থেকে শস্য বের করি। তা থেকেই তারা খায়। "ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন"
মৃত জমিন, শুকনো জমিন, ফাটা জমিন, কিছুই নেই। আল্লাহ্ বৃষ্টি দেন - জমিন সবুজ হয়ে যায়। ফসল ফলে। ফল আসে। খেজুর, আঙুর আরো কত কি।
এই আয়াত কি শেখায় ? আপনার জীবনও কি এখন মৃত জমিনের মতো ? রিজিক নেই, কাজ নেই, আশা নেই ? আল্লাহ্ আপনার রিজিকের মৃত জমিনকে জীবিত করতে পারেন।
সুরা ইয়াসিনের সবচেয়ে শক্তিশালী একটি আয়াত। এমনকি সম্পূর্ণ কোরআনের সবচেয়ে শক্তিশালী আয়াতগুলোর মধ্যে একটি। "ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়্যাকুলু লাহু কুন - ফাইয়্যাকুন"। অর্থ: আল্লাহর ব্যাপার শুধু এই - তিনি যখনই কিছু চান তখনই বলেন 'হও' আর তা হয়ে যায়। "কুন" - হও "ফাইয়াকুন" - হয়ে যায়। মাঝখানে কোনো সময় লাগে না। কোনো পক্রিয়া লাগে না। কোনো মাধ্যম লাগে না। আল্লাহ্ বলেন "কুন" হয়ে যায়। ◆ সন্তান হওয়া অসম্ভব ? আল্লাহ্ বলেন "কুন" - হয়ে যায়। হযরত যাকারিয়া (আঃ) এর জীবনে হয়েছে। ◆ রোগ সারা অসম্ভব ? আল্লাহ্ বলেন "কুন" - হয়ে যায়। হযরত আইয়ুব (আঃ) এর জীবনে হয়েছে। ◆ চাকরি পাওয়া অসম্ভব ? আল্লাহ্ বলেন "কুন" - হয়ে যায়। হযরত মুসা (আঃ) এর জীবনে হয়েছে। ◆ আগুনে বেঁচে থাকা অসম্ভব ? আল্লাহ্ বলেন "কুন" - হয়ে যায়। হযরত ইব্রাহিম (আঃ) এর জীবনে হয়েছে। এই আয়াত কি শেখায় ? আপনার "অসম্ভব" আল্লাহর কাছে "কুন" শুধু একটি শব্দ। আর হয়ে যায়। তাই অসম্ভব বলে জীবনে কিছু নেই। আপনার জীবনের অসম্ভব শব্দটি মুছে ফেলুন। আল্লাহর কাছে সবই সম্ভব।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন