বিশ্বকাপের আগে ফিক্সিং অভিযোগে নিষিদ্ধ মার্কিন তারকা

gbn

যুক্তরাষ্ট্রের ক্রিকেটার অ্যারন জোন্সের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ এনেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও আইসিসির অ্যান্টি-করাপশন কোড ভঙ্গের অভিযোগে তাকে সাময়িকভাবে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।

আইসিসির এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩-২৪ মৌসুমের ক্যারিবীয় ঘরোয়া টুর্নামেন্ট বিম১০-এ ম্যাচ ফিক্সিং ও সংশ্লিষ্ট অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অ্যারন জোন্সের বিরুদ্ধে পাঁচটি ধারায় চার্জ গঠন করা হয়েছে। এর মধ্যে তিনটি অভিযোগ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ অ্যান্টি-করাপশন কোডের আওতায় এবং বাকি দুটি অভিযোগ আন্তর্জাতিক ম্যাচ সংক্রান্ত, যা আইসিসি কোডের অধীনে তদন্ত হচ্ছে।

 

 

আইসিসির অভিযোগ অনুযায়ী, জোন্স ম্যাচের ফলাফল ও গতি অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা, দুর্নীতিমূলক প্রস্তাবের তথ্য গোপন, তদন্তে সহযোগিতা না করা এবং গুরুত্বপূর্ণ তথ্য লুকানো বা বিকৃত করার মতো গুরুতর অপরাধে জড়িত থাকতে পারেন।

আইসিসি আরো জানায়, এই অভিযোগগুলো একটি বৃহত্তর তদন্তের অংশ। এর সঙ্গে আরো ক্রিকেটার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম উঠে আসতে পারে এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হতে পারে।


 

এই প্রেক্ষাপটে অ্যারন জোন্সকে তাৎক্ষণিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে প্রভিশনাল সাসপেনশন দেওয়া হয়েছে।

আগামী ২৮ জানুয়ারি ২০২৬ থেকে ১৪ দিনের মধ্যে তাকে অভিযোগগুলোর লিখিত জবাব দিতে হবে।

 

আইসিসি জানিয়েছে, শৃঙ্খলাবিষয়ক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না।

৩১ বছর বয়সী জোন্স ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে শ্রীলঙ্কায় হওয়া যুক্তরাষ্ট্র দলের প্রশিক্ষণ ক্যাম্পে ছিলেন। ক্যাম্পে থাকা ১৮ জনের মধ্য থেকে আগামী মাসে শুরু বিশ্বকাপে চূড়ান্ত ১৫ জনকে বেছে নেওয়ার কথা।

তবে সাময়িক নিষিদ্ধ হওয়ায় জোন্স আর সুযোগ পাচ্ছেন না।

 

জোন্স ২০১৯ সালে আন্তর্জাতিক অভিষেকের পর যুক্তরাষ্ট্রের হয়ে ৫২টি ওয়ানডে এবং ৪৮টি টি-টুয়েন্টি খেলেছেন। সিপিএল, বিপিএল, এমএলসির মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও তাকে দেখা গেছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন