পারফেক্ট হ্যাটট্রিক : রোনালদোর ১১, মেসির ০

ফুটবল মাঠে গোল করার অনেক কৌশল আছে। তবে একই ম্যাচে ‘পারফেক্ট হ্যাটট্রিক’ করা যেকোনো ফুটবলারের জন্যই বিশেষ কৃতিত্ব।

 

 

এই কৃতিত্বেই এক সময়ের তুমুল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির থেকে নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে কাল রাতে আল খুলুদের বিপক্ষে হ্যাটট্রিক করে ক্যারিয়ারে নিজের ১১তম পারফেক্ট হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন পর্তুগিজ মহাতারকা। বিপরীতে মেসির এমন হ্যাটট্রিকের সংখ্যা এখনো শূন্য!

আল খুলুদকে কাল ৫-৩ গোলে হারিয়েছে রোনালদোর আল নাসর। ম্যাচের প্রথমার্ধ ২-২ সমতায় শেষ হয়।

বিরতির পর রোনালদোর ঝলকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আল নাসর। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে (৬৬, ৭২ ও ৮১ মিনিট) তিনটি গোল করেন তিনি। এর মধ্যে একটি ছিল হেডে, একটি ডান পায়ে এবং অন্যটি বাঁ পায়ে।

 

ফুটবলের পরিভাষায় একই ম্যাচে বাঁ পা, ডান পা ও হেডে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করাকে বলা হয় ‘পারফেক্ট হ্যাটট্রিক’।

আল খুলুদের বিপক্ষে এই কীর্তি গড়ার মধ্য দিয়ে রোনালদোর এমন হ্যাটট্রিকের সংখ্যা দাঁড়িয়েছে ১১টিতে। অন্যদিকে, আর্জেন্টাইন মহাতারকা মেসির ক্যারিয়ারে এখন পর্যন্ত কোনো পারফেক্ট হ্যাটট্রিক নেই। 

 

দুই ফুটবল নক্ষত্রের অসংখ্য কীর্তির ভিড়ে এই পরিসংখ্যানও নতুন এক আলোচনার জন্ম দিল। বয়স ৪১ হলেও গোলের ক্ষুধা যে এখনো কমেনি, আল খুলুদের বিপক্ষে রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্স তারই প্রমাণ।

কাল ‘পারফেক্ট হ্যাটট্রিকের’ পর রোনালদোর ক্যারিয়ারে গোলের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮৫।

এভাবে খেলতে থাকলে তার হাজার গোলের মাইলফলক ছোঁয়ার অপেক্ষা কয়েক মাসের মধ্যেই ফুরাবে। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন