ভারতে খেলতে আসা না আসা বাংলাদেশের সিদ্ধান্ত—হরভজন সিং

gbn

সমর্থকরা তো অবশ্যই মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া বিষয়টি ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। যার প্রমাণ পাওয়া গেছে ইতিমধ্যে। ভারতে খেলতে না যাওয়ার কথা জানিয়ে চিঠি দেওয়া। সঙ্গে ভেন্যু চেঞ্জ করার কথাও বলা হয়েছে।

 

অন্যদিকে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার জন্য। এমন জলঘোলা পরিস্থিতিতে হরভজন সিং জানিয়েছেন, ভারতে আসা না আসা বাংলাদেশের সিদ্ধান্ত। তবে ভারত সবাইকে স্বাগত জানাতে প্রস্তুত।

 

বার্তা সংস্থা এএনআইকে ভারতের সাবেক অফস্পিনার হরভজন বলেছেন, ‘গত কয়েক দিনের ঘটনায় ভারতে আসতে চাইছে না বাংলাদেশ।

বাংলাদেশে যা হয়েছে, তা ঠিক নয়। তাদের অনুরোধের বিষয়ে কী সিদ্ধান্ত নেবে আইসিসি, সেটাই এখন দেখার বিষয়। আমরা সবাইকে ভারতে স্বাগত জানাই, কিন্তু তারা আসতে চায় কি না, সেটা তাদের নিজেদের সিদ্ধান্ত।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন