জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারী গণগ্রন্থাগারের পুরস্কার বিতরণ

gbn


জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
এবছরের ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১’ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে রচনা, হাতের সুন্দর লিখা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৯’আগষ্ট)  গনগ্রন্থাগারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রন্থাগারিক মাসুদ রানা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আলোচনা করেন,চাঁপাইনবাবগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের ইন্সট্রাক্টর ড.ইমদাদুল হক মামুন,শহরের নামোশংকরাবাটী কলেজের  সহকারী অধ্যাপক গোলাম ফাুরক মিথুন ও শহরের গ্রীনভিউ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রোকসানা আহমেদ।
অনুষ্ঠানে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থী,সাধারণ ও বিভিন্ন পেশাজীবি মানুষ কয়েকটি গ্রুপে অংশ নেন। এদের মধ্যে রচনায় ২৪,হাতের সুন্দর লিখায় ৯ ও চিত্রাংকনে ১১ জন সহ মোট ৪৬ জন পুরস্কার হিসেবে বই ও সনদপত্র পুরস্কার লাভ করেন।    

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন