সিলেট ডিসি অফিসে চেয়ার নিয়ে ক্ষো*ভ ঝাড়লেন বিএনপি নেতা ইমদাদ

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফরে আসছেন আগামী ৩০ এপ্রিল। তার এই সফরকে কেন্দ্র করে সিলেট জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকায় ক্ষোভ ঝেড়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

 
 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে।

 

সভায় উপস্থিত একাধিক সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের উদ্যোগে অনুষ্টিত এ প্রস্তুতিমূলক সভায় ইমদাদ হোসেন চৌধুরী কিছুটা দেরিতে উপস্থিত হয়েছিলেন। তাছাড়া কারো জন্যই কোনো আসন বিশেষভাবে সংরক্ষিত ছিলনা। ইমদাদ চৌধুরী কিছুটা দেরিতে উপস্থিত হওয়ায় জেলা প্রশাসনের সংশ্লিষ্টরা আরেকটি চেয়ার এনে তার বসার ব্যবস্থা করেন।

 

নিজের বক্তব্যে ইমদাদ চৌধুরী এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।

 

তিনি তার বক্তব্যে বলেন, গুরুত্বপূর্ণ এমন একটি আয়োজনে যথাযত প্রস্তুতি ও প্রোটোকল নিশ্চিত করা প্রয়োজন ছিল।

 

তিনি ভবিষ্যতে এ ব্যাপারে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার আহ্বান জানান।

 

তার এমন বক্তব্যে সভায় অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয় এবং উপস্থিতদের মধ্যে ব্যাপক গুঞ্জন উঠে।

 

তবে সিলেটভিউর সাথে আলাপকালে ক্ষোভ ঝাড়ার বিষয়টি অস্বীকার করেছেন ইমদাদ চৌধুরী। বলেছেন, আমি জেলা প্রশাসককে পরামর্শ দিয়েছি যে সভায় জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমন্ত্রণ জানানো হবে, তেমন সভায় চেয়ার সংরক্ষিত থাকা ভাল। এতে বিব্রতকর পরিস্থিতি এড়ানো যায়। ব্যস! এইটুকুই।

 

সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। এ ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি সরাসরি বিষয়টি স্বীকার বা অস্বীকার করেন নি।

 

বলেছেন, এ সভায় কারো জন্যই কোনো চেয়ার সংরক্ষিত ছিলনা। জেলা প্রশাসকের আমন্ত্রণে আমরা সভায় যোগ দিয়ে নিজেদের মতামত জানিয়েছি। চেয়ার সংরক্ষিত রাখা বা না রাখার বিষয়টি নির্ভর করে আয়োজকদের উপর।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন