পাইকগাছায় মজুদকৃত জ্বালানি তেল উদ্ধার ; ব্যবসায়ীকে অর্থদণ্ড

gbn

 পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।। 

পাইকগাছায় অবৈধভাবে মজুদ রাখা জ্বালানি তেল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় এক ব্যবসায়ী কে অর্থদণ্ড করা হয়েছে। ৩১ মার্চ মঙ্গলবার সকালে  উপজেলার কপিলমুনি থেকে  ড্রাম ভর্তি পেট্রোল ও অকটেন উদ্ধার করে তা জনসমক্ষে সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

​অধিক মুনাফা লাভের আশায় জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নির্দেশে কপিলমুনি কলেজ রোডে অবস্থিত 'খান এন্টারপ্রাইজ' নামক একটি দোকানে বিশেষ  অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী।

অভিযানে সংশ্লিষ্ট দোকানে থেকে ড্রামে মজুদ রাখা পেট্রোল ও অকটেন উদ্ধার করা হয়। অবৈধভাবে মজুদ রেখে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করা জননিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী খান দেলোয়ার হোসেন কে ৫ হাজার আর্থিক দন্ড প্রদান করা হয়। পরে উদ্ধারকৃত জ্বালানি তেল উপস্থিত সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। 

এ প্রসঙ্গে সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বী বলেন  অবৈধ মজুদদারির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং নিরাপত্তার নিয়ম লঙ্ঘন করে দাহ্য পদার্থ রাখা দণ্ডনীয় অপরাধ। জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে তিনি জানান। 

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন উপস্থিত ছিলেন। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন