২৫ দিন বন্ধ আদানির একটি ইউনিট, লোডশেডিং বাড়বে কি?

ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বুধবার মধ্যরাত থেকে ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে।

আদানি পাওয়ারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগে থেকেই এ কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রটির দুটি ইউনিট রয়েছে। যেখানে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। এরমধ্যে ৮০০ ইউনিটের একটি কেন্দ্র ২৫ দিন বন্ধ থাকবে। আগামী ১৮ ডিসেম্বর থেকে এটি আবারও চালু হবে।

এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে থাকে আদানি পাওয়ার। আর এ কারণে গত ২৬ অক্টোবর বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে সময় নেয় প্রতিষ্ঠানটি।

একটিতে সংস্কার কাজ চললেও ৮০০ মেগাওয়াটের অপর ইউনিটটি স্বাভাবিকভাবে চলবে। ফলে এটির অর্ধেক উৎপাদন বন্ধ থাকবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঘণ্টার তথ্য অনুযায়ী, ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিদ্যুতের চাহিদা দাঁড়িয়েছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। সেখানে আদানি পাওয়ার ৯০১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছিল। আজ বেলা ১টায় কেন্দ্রটি থেকে ৯২৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়েছে। এ সময় জাতীয় গ্রিডে মোট বিদ্যুৎ সরবরাহ ছিল ১০ হাজার ৯৮৫ মেগাওয়াট।

সংশ্লিষ্টরা বলছেন, শীতের কারণে বর্তমানে বিদ্যুতের চাহিদা কম রয়েছে। ফলে আদানির একটি ইউনিট বন্ধ থাকলেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহে সমস্যা হবে না বলে মনে করছে পিডিবি। তবে চাহিদা বাড়লে পরিস্থিতি ভিন্ন হতে পারে। বাড়তে পারে লোডশেডিং।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন